নিজস্ব প্রতিবেদক | ঢাকা দেশের দ্রুত ক্রমবর্ধমান ঔষধ শিল্পে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে শীর্ষস্থানীয় বেশ কিছু প্রতিষ্ঠান। সম্প্রতি স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা এবং বেক্সিমকো সহ নামী কোম্পানিগুলো বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চাকরির বাজারে প্রতিযোগিতার এই সময়ে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের জন্য শুধু আকর্ষণীয় বেতনই নয়, বরং চমৎকার ক্যারিয়ার গ্রোথ এবং অন্যান্য কর্পোরেট সুযোগ-সুবিধার নিশ্চয়তা দিচ্ছে।

নিয়োগের বিস্তারিত তথ্য:

  • পদের নাম: মেডিকেল ইনফরমেশন অ্যাসোসিয়েট (MIA), প্রোডাকশন অফিসার, কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউটিভ এবং সেলস রিপ্রেজেন্টেটিভ।

  • শিক্ষাগত যোগ্যতা: পদের ধরণ অনুযায়ী নূন্যতম স্নাতক/সম্মান (বিজ্ঞান বিভাগ ও ফার্মেসি ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকারযোগ্য)।

  • বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষনীয় মাসিক বেতন ছাড়াও থাকছে প্রফিট শেয়ারিং, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং টিএ/ডিএ সুবিধা। কিছু কিছু ক্ষেত্রে বছর শেষে ইনক্রিমেন্ট এবং বিদেশ ভ্রমণের সুযোগও রয়েছে।

আবেদনের নিয়মাবলী:

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কোম্পানির অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল অথবা দেশের জনপ্রিয় জব সাইটগুলোর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি সাক্ষাৎকারের (Walk-in Interview) ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। ভালো কোনো কোম্পানি চাকরির জন্য টাকা দাবি করে না।

চাকরির বিস্তারিত লিংক এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।

আবেদন করুন